Logo
Logo
×

Advertisement

বিনোদন

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৫১ এএম

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

ঢালিউড নায়িকা মন্দিরা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

Advertisement

চলছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও শামিল হচ্ছেন এ উৎসবে। এবার শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীও। 

নানা সাজ-পোশাকে যাচ্ছেন মন্দিরে মন্দিরে— ঘুরছেন পূজা মণ্ডপে মণ্ডপে। আর সেসব মুহূর্ত শেয়ার করছেন সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের সঙ্গে। যদিও আজ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ উৎসব।

এবার ভক্তদের সঙ্গে পূজার আনন্দের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে শেয়ার করে সুন্দর বার্তা দিয়েছেন অভিনেত্রী। 

এ ছাড়া তার আরও একটি প্রোফাইল থেকেও অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মন্দিরা চক্রবর্তী। সেখানে তাকে লাল শাড়িতে নজরকাড়া লুকে দেখা গেছে। দেখা মিলেছে পূজা উদযাপনের পারিবারিক মুহূর্তেরও কিছু ছবি। ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন অষ্টমীর শুভেচ্ছাও। 

সব মিলিয়ে মন্দিরা চক্রবর্তীর এই সুন্দর সাজগোজ ও সম্প্রীতির বার্তা ভরা শুভেচ্ছাবার্তাটি ভক্ত-অনুরাগীসহ শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভেসে যাচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) অষ্টমীর রাতে সামাজিক মাধ্যমে পূজার বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মন্দিরা চক্রবর্তী। সেসব ছবিতে তাকে নানা ধরনের পূজার সাজে দেখা গেছে। কখনো গোলাপি শাড়িতে সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি, ভারি সোনার গহনায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো কম্বিনেশনের সিম্পল সাজে।  প্রতিটি পোস্ট করা ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় মেজাজে ধরা দিয়েছেন এ তারকা।  

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন— ‘শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, আর ঘুচে যাক সব অন্ধকার।’ 

তিনি বলেন, ‘প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

খন্দকার মারুফ তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

আরও পড়ুন

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম