Logo
Logo
×

Advertisement

বিনোদন

মা হলেন অভিনেত্রী নাফিজা, ফেসবুকে আবেগঘন পোস্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

মা হলেন অভিনেত্রী নাফিজা, ফেসবুকে আবেগঘন পোস্ট

জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক লাক্স সুন্দরী নাফিজা জাহান।

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক লাক্স সুন্দরী নাফিজা জাহান কন্যাসন্তানের মা হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যমে এ সুখবর দিয়েছেন নাফিজা ও তার স্বামী রাজীব হাসান। তবে সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ কবে তা জানাননি এ দম্পতি।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করা অভিনেত্রী নাফিজা জাহান এর মধ্যেই ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী।

ক্যারিয়ারের তুঙ্গে থেকে ২০১৩ সালের দিকে হঠাৎ করেই দেশ ছাড়েন নাফিজা জাহান। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করলেও সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা জাহান। এবার কন্যাসন্তানের আগমনে তাদের সংসারে যুক্ত হলো নতুন আনন্দের অধ্যায়।

যুক্তরাষ্ট্রে বসবাস করা নাফিজা সেখানেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। যদিও গত সেপ্টেম্বর মাসে তার মা হতে যাওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে। সেই সময় সামাজিক মাধ্যমে নাফিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবিও নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে স্বামী রাজীব হাসানের পাশাপাশি উপস্থিত ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফ।   

মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে সদ্যোজাত মেয়ের হাতের ছবি প্রকাশ করেন নাফিজা জাহান। সেখানে মেয়েকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন এ অভিনেত্রী। সেই ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

এদিকে নাফিজার স্বামী রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করেছেন। সেই সঙ্গে রাজীব হাসান লিখেছেন— ‘দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নবজাতক ও তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে রাজীব হাসান বলেন, ‘আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

মা হলেন অভিনেত্রী নাফিজা, ফেসবুকে আবেগঘন পোস্ট

মা হলেন অভিনেত্রী নাফিজা, ফেসবুকে আবেগঘন পোস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম