Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

অভিনেত্রী সাদিয়া আয়মান ও খায়রুল বাসারের সঙ্গে তার একটি নাটকের দৃশ্য (ডানে)। ফাইল ছবি

Advertisement

নাটকের অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান। একসময় ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি ছিলেন তারা। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন আলোচনা থাকলেও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং বরাবরই বিষয়টিকে গুঞ্জন হিসেবে এড়িয়ে গেছেন তারা।

তবে এবার একটি পডকাস্টে এসে সেই সম্পর্কের বিষয়টি আর গোপন রাখেননি খায়রুল বাসার। মাস দুই-এক আগে ওই পডকাস্টে তিনি জানিয়েছেন, সাদিয়া আয়মানের সঙ্গে সত্যিই তার প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক কয়েক বছর আগেই শেষ হয়ে গেছে।

বাসার জানান, নাটকে জুটি হিসেবে কাজ শুরুর আগেই বিজ্ঞাপনের মাধ্যমে সাদিয়ার সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে কাজের সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

তবে সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ করতে চাননি এই অভিনেতা। এ বিষয়ে তিনি বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’

সম্পর্কের ইতি টানার পর তাদের পেশাগত সম্পর্কেও পরিবর্তন আসে। একটা সময় নিয়মিত একসঙ্গে নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে হঠাৎ করেই একই পর্দায় তাদের উপস্থিতি কমে যায়। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও নানা কৌতূহল তৈরি হয়।

কেন এখন আর একসঙ্গে অভিনয় করেন না—পডকাস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন বাসার। তার ভাষ্য, সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের সম্মতিতেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিনেতার ভাষায়, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’

অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার পর একই পর্দায় কাজ করাটাকে দুজনের জন্যই স্বস্তিদায়ক মনে হয়নি। দর্শকদের আগ্রহ থাকলেও নিজেদের স্বাভাবিকভাবে কাজ করার স্বার্থেই আপাতত একসঙ্গে অভিনয় থেকে দূরে রয়েছেন তারা।

করোনার পরবর্তী সময়ে ছোট পর্দায় নিয়মিত জুটি হিসেবে দর্শকের নজর কাড়েন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো নাটকও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘বিমানে করে পরীমনির জন্য শিউলি ফুল, চট্টগ্রামের বড়লোকদের বউরা দুশ্চিন্তায়’

‘বিমানে করে পরীমনির জন্য শিউলি ফুল, চট্টগ্রামের বড়লোকদের বউরা দুশ্চিন্তায়’

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম