Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথমবারের মতো একসঙ্গে তাহসান, নিশো ও অপূর্ব চমক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০১:৪৩ পিএম

প্রথমবারের মতো একসঙ্গে তাহসান, নিশো ও অপূর্ব চমক

ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’ এ তাহসান ও সানজীদা প্রীতি

Advertisement

ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’ এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সময়ের অত্যন্ত জনপ্রিয় তিন তারকা তাহসান খান, জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো।

প্রযোজনা সংস্থা গুড কোম্পানির প্রযোজনায় আগামী ২৩ জানুয়ারি থেকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ এ দেখা যাবে ৬০ মিনিট দৈর্ঘ্যরে ওয়েব ফিল্মটি।

ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। 

ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী।

জীবনকে তারা কীভাবে দেখেন এবং প্রাপ্তি অপ্রাপ্তির নানান হিসাবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে।

পরিচালক শিহাব শাহীন এ ওয়েব ফিল্ম নিয়ে বলেন, এই তিন তারকাকে একসঙ্গে পাওয়া দুরূহ হলেও গল্পের প্রয়োজনেই প্রথমবারের মতো একসঙ্গে তাদেরকে নিয়ে কাজ করছি। নির্মাণের দিক দিয়ে কাজটি করা হয়েছে চলচ্চিত্রের আদলে। নির্মাণ, গল্প ও অভিনয় সবকিছুতেই রয়েছে চলচ্চিত্রের আবহ।

তিনি বলেন, বিনোদনের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই নতুন ধরনের আইডিয়া ও কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করছে। প্রেম-ভালোবাসা ও জীবন দর্শনের মজাদার ও উপভোগ্য দিক নিয়ে নির্মিত নতুন ধরনের কাজটি আশা করি দর্শকপ্রিয়তা পাবে।

অভিনেতা তাহসান খান বলেন, সময়ের বিবর্তনে বড় পর্দা ও টেলিভিশনের পরে এখন মোবাইল ফোনের পর্দায় চলে আসছে উন্নতমানের কন্টেন্ট, যার রয়েছে অন্যধরনের আবেদন। মূল বিষয়টি হচ্ছে, কন্টেন্ট বা বিষয়বস্তু যদি আকর্ষণীয় হয়, দর্শক তা দেখবেই এবং প্রযোজনা ও বিজ্ঞাপন থেকে শুরু করে অন্যান্য আর্থিক অনুষঙ্গগুলোর ব্যবস্থাপনা আরো ভালো হবে।

তিন তারকার প্রথমবার একসঙ্গে কাজ করার প্রসঙ্গে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘আমরা তিনজনই একসঙ্গে অভিনয় করতে পারছি, এটা আমার কাছে দারুণ একটি ব্যাপার। বিশেষ করে, আমাদের তিনজনের মধ্যে পর্দার বাইরেও রয়েছে চমৎকার বন্ধুত্ব। শিহাব শাহীনের মতো অভিজ্ঞ একজন পরিচালকের সঙ্গে কাজ করার কারণে তা এক নতুন মাত্রা পেয়েছে।

অভিনেতা আফরান নিশো বলেন, অনলাইন স্ট্রিমি প্ল্যাটর্ফমগুলো এক ধরনের আর্কাইভয়ের মতো। তবে কাজটি কতবার দেখা হলো বা কতজন দর্শক দেখলেন সেই সংখ্যাটইি সেই কাজটির মান নির্ণায়ক নয়।

এসব প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে, কাজের পরিমাণ বাড়ছে, সেইসঙ্গে দর্শকের সংখ্যাও। এসবই আমাদের জন্য আশার বিষয়। আমি বিভিন্ন ধরনরে চরিত্র করতে পছন্দ করি, সে কারণে এই কাজটি করে যথেষ্ট আনন্দ পেয়েছি।

জানুয়ারির শুরু থেকে মাঝামাঝি রাজধানীর উত্তরার বিভিন্ন শুটিং লোকেশনে কাজ করেছেন এ ওয়েব ফিল্মের কলাকুশলীরা। তিন তারকার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাইসা অর্পা, নাজয়িা হক র্অশা, রিফাত জাহান প্রমুখ।

Advertisement

দ্বিতীয় কৈশোর

Advertisement

আরও পড়ুন

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম