Logo
Logo
×

Advertisement

বিনোদন

তাহসান-টিনার ‘শেষ দিন’ ইউটিউবে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০১ পিএম

তাহসান-টিনার ‘শেষ দিন’ ইউটিউবে

তাহসান ও টিনা। ছবি: সংগৃহীত

Advertisement

‘মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষ দিন’- এ কথাগুলোই বলছেন সংগীতশিল্পী তাহসান খান ও টিনা। কিন্তু তা এসেছে সুরে, গানে।

ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গানচিত্র প্রকাশ করেছেন তারা। গানটির নাম ‘শেষ দিন’। বুধবার বিকাল ৫টায় সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে।

গীতিকবি জুলফিকার রাসেলের কথায় যার সুর বুনেছেন যৌথভাবে তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।

২০১৮ সালের প্রথমদিকে তৈরি হয়েছিল ভালোবাসার গানটি। মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এটি গেয়েছেন তাহসান ও টিনা।

মাঝের সময়টাতে নির্মিত হয়েছে একটি ব্যয়বহুল ভিডিও। অবশেষে এটি প্রকাশিত হলো।
 
গানটি প্রসঙ্গে তাহসানের ভাষ্য, ‘কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এ ছাড়া সুর যেহেতু নিজে করেছি, তাই এ বিষয়ে কথা বলব না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। বাকিটা শ্রোতারা বলবেন।’

একই প্রসঙ্গে কণ্ঠশিল্পী টিনা বললেন, ‘শাস্ত্রীয় সংগীত নিয়ে মূলত আমার পড়াশোনা। আমার প্রথম অ্যালবামে এর প্রভাব ছিল। এরপর থেকে আমি চাইছিলাম পরবর্তী গানগুলোতে আরও অন্যরকম হোক। এই গানটিতে সেই চেষ্টাটা করা হয়েছে। সঙ্গে আছে তাহসান ভাইয়ের অসাধারণ গায়কি।’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘বলা যায়, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এটি আমাদের বড় প্রকল্প। সুর-সংগীত-গাওয়া সবই খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাব। এর ভিডিওটি নির্মাণ করেছেন রাজচিন্ময়ী।’

Advertisement

তাহসান টিনা গান শেষ দিন ইউটিউব ভালোবাসা

Advertisement

আরও পড়ুন

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম