Logo
Logo
×

Advertisement

বিনোদন

অনলাইনে ‘কলঙ্ক’ ফাঁস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ১০:৪৬ এএম

অনলাইনে ‘কলঙ্ক’ ফাঁস

Advertisement

মুক্তি পেতে না পেতেই ফাঁস হয়ে গেল বলি সিনেমা ‘কলঙ্ক’।

এর পেছনের কারিগর ওই একই ওয়েবসাইট-তামিল রকার্স। এর আগেও একাধিকবার বড় বাজেটের বলি সিনেমার পাইরেসি ভার্সন ফাঁস করেছে এ ওয়েবসাইটটি।

প্রখ্যাত তামিল অভিনেতা রজনীকান্তের ব্লকবাস্টার ‘২.০’ ছবিটি মুক্তির দু-একদিনের মধ্যে তামিল রকার্সের সাইটে দেখা যায়। সেখান থেকে ডাউনলোড করে ছবিটি দেখে ফেলেন ভারতীয়রা। এতে হলে দর্শকের ভিড় হঠাৎ করেই কমে যায়।

সে কারণে একই রকম দুশ্চিন্তায় পড়েছেন ‘কলঙ্ক’ সিনেমার নির্মাতারা। 

ছবিটি নিয়ে প্রথম থেকেই আশান্বিত এর নির্মাতারা। টিজার ও ট্রেলারেই প্রশংসা কুড়িয়েছেন ছবির পরিচালক ও অভিনেতা বরুণ ধাওয়ান।

গত ২০ এপ্রিলই মুক্তি পেয়েছে ‘কলঙ্ক’ ছবিটি। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন হালের আলোচিত বলি অভিনেত্রী আলিয়া ভাট। আরও রয়েছেন আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহা। 

এ ছবির অন্যতম আকর্ষণ একসময় বলি পর্দা কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও মুন্নাভাই এমবিবিএসখ্যাত সঞ্জয় দত্ত। 
  
২০ এপ্রিলই মুক্তির পর বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে ছবিটি। তবে এই পাইরেসি লিকের কারণে হলে দর্শক কমে যাবে বলে ধারণা করছেন নির্মাতা ও প্রযোজনা সংস্থা। 

ঘরে বসেই যদি ছবি উপভোগ করা যায় তো কষ্ট করে বেশি খরচায় হলে যাবে কেন দর্শক! এমন চিন্তার ভাঁজ পরিচালক অভিষেক বর্মা ও করণ জোহরের কপালে।

 এভাবেই একের পর এক বেআইনিভাবে ছবি ডাউনলোড ও পাইরেসি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা সিনেমা ব্যবসায়ীদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে তামিল রকার্স নিয়ে বলি পরিচালক ও প্রযোজকরা বেশি আতঙ্কিত। 

কেশরী, গুলী বয়, মনিকর্ণিকা, সিমম্বা, টোটাল ধামালের মতো একাধিক ছবিই অনলাইন পাইরেসি শিকার হয়েছে তামিল রকার্সের মাধ্যমে।

ছবিটির ট্রেলার দেখুন -

 

 

Advertisement

কলঙ্ক ফাঁস

Advertisement

আরও পড়ুন

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসি-এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছিলেন এই অভিনেত্রী

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসি-এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছিলেন এই অভিনেত্রী

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

কমলা রঙে অপরূপ পরীমনি

কমলা রঙে অপরূপ পরীমনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম