Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফাঁসির আগে আসিফের সেলফি!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ১১:৫০ পিএম

ফাঁসির আগে আসিফের সেলফি!

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, ছবি: ফেসবুক

Advertisement

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের একটি ছবি।

যেখানে দেখা গেছে- খোঁচা খোঁচা দাঁড়ি ভর্তি বিষন্ন মুখে দাঁড়িয়ে তিনি। আর তার গলায় ঝুলছে ফাঁসির দড়ি!

ছবিটি ভাইরাল করেছেন আসিফ আকবর নিজেই।  ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাঁসির আগে ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি।’

যদিও এমন ভয়ানক বার্তা দেয়ার সঙ্গেসঙ্গে বিষয়টিকে গুরুত্ব দিয়ে (সিরিয়াসলি) না নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

তবুও ভক্তরা কী আর সে কথা শুনে! অনেকে অবশ্য বেশ কৌতূহল হয়ে উঠেছেন।

মূলত, পুরো বিষয়টাই মেকি, বাস্তব কোনো ঘটনা নয় এটি। নতুন মিউজিক ভিডিওর একটি দৃশ্যকে নিজের ফেসবুক পেজে এভাবেই উপস্থাপন করেছিলেন আসিফ।

আর তাতে হুমড়ি খেয়ে পড়ে তার ভক্ত-অনুরাগীরা। ইতিমধ্যে ১০ হাজার লাইক ছাড়িয়ে গেছে ফাঁসির দড়ি গলায় ঝোলানো আসিফ আকবরের সেই ছবিটি।

গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ছবিটি পোস্ট করে আফিস জানিয়েছিলেন, গাজীপুরের কালিয়াকৈরে একটি শুটিং বাড়িতে ‘আমার বিশ্বাস’ শিরোনামে একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। জনপ্রিয় গীতিকার ইথুন বাবুর কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ফেরারী ফরহাদ।  যথারীতি কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর নিজেই।

এদিকে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে একাধিক নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন আসিফ আকবর।

কিছুদিন আগে, ‘তোর কথায় সন্ধ্যা নামে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। সহশিল্পী হিসেবে আছেন জুলি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাস।

খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আসিফ।

Advertisement

আসিফ আকবর

Advertisement

আরও পড়ুন

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম