Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে শাকিব-বুবলীর রোমান্স

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০৭:২৫ পিএম

ঈদে শাকিব-বুবলীর রোমান্স

শাকিব-বুবলীর রোমান্স। ছবি সংগৃহীত

Advertisement

আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি।  ছবিটিতে  শাকিব-বুবলীর প্রেম দেখবেন দর্শক। 

সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে শাকিব-বুবলী জুটির এই ছবি।

জাকির হোসেন রাজু সাংবাদিকদের জানান, ছবিটি প্রেমনির্ভর নয়, গল্পনির্ভর, যেখানে সবাই আমাদের সমাজের কিছু চিত্র দেখতে পাবে।

তিনি বলেন, সমাজের চার পাশে তাকালে দেখা যাবে অরাজকতা- অসভ্যতা। যারা অরাজকতা করছে তারা আমাদের সমাজেরই মানুষ। তাই আমার মনে হয়েছে আমরা কোথাও মনের মতো মানুষ পাচ্ছি না। তাই ছবির এমন নামকরন। 

ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। দুটি গানেরই দৃশ্যায়ন হয়েছে তুরস্কে। সিনেমাটি প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া ।

 

Advertisement

শাকিব-বুবলীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম