Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৩ পিএম

শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র

শাকিব খান। ছবি সংগৃহীত

Advertisement

জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

শুটিংয়ে অবহেলা, সময় না দেওয়া ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করায় শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র  দেয়া হয়েছে। 

‘একটু প্রেম দরকার’ ছবিকে ঘিরে এই নোটিশটি অভিযুক্ত শাকিব খানকে দেওয়া ছাড়াও অনুলিপি পাঠানো হয়েছে তথ্য মন্ত্রণালয়, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতিতে।

চিঠিতে শাপলা মিডিয়া অভিযোগপত্রে জানিয়েছে, সিনেমাটিতে পারিশ্রমিক বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ সাপেক্ষ ২৬ জুলাই ২০১৮ তারিখে শাকিব মহরতে অংশ নেয়। ছবিটি মুক্তির কথা ছিল একই বছরের ১৫ ডিসেম্বর।

তবে শাকিব নিয়মিত কল টাইমের ৪-৫ ঘণ্টা পরে আসতেন। এমনও হয়েছে আসতেন না। এসব কার্যকলাপের পরে ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ বাড়ে। কিন্তু এখন পর্যন্ত ছবির ডাবিংয়ে অংশ নেয়নি শাকিব।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এরমধ্যে শাকিব খান সেলিম এন্টারপ্রাইজের ‘শাহেন শাহ’, নিজের প্রযোজিত ‘পাসওয়ার্ড’ নির্মাণ ও মুক্তি, ‘বীর’-এর কাজ, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘আগুন’-এর কাজ করলেও ‘একটু প্রেম দরকার’-এর কাজ শেষ করছেন না।

এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ছবিটির ডাবিং শেষ করতে প্রায় দুই মাস শাকিবের কাছে সময় চাওয়া হলে তিনি সময় দিচ্ছেন না। 

Advertisement

শাকিব খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম