Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসলেন নাসির উদ্দীন ইউসুফের মেয়ে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০৩:৩৮ পিএম

বিয়ের পিঁড়িতে বসলেন নাসির উদ্দীন ইউসুফের মেয়ে

এশা ইউসুফ ও সাকী ব্যানার্জি। ছবি সংগৃহীত

Advertisement

কলকাতার গায়কের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও শিমুল ইউসুফের একমাত্র মেয়ে এশা ইউসুফ। বর তার দীর্ঘদিনের বন্ধু সাকী ব্যানার্জি। 

গত শুক্রবার কলকাতার ম্যারিয়ট হোটেলে তাদের বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

বিয়ের অনুষ্ঠানে এশার মা-বাবা ছাড়াও দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন   নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্র সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা ও অভিনেতা মোস্তাফিজ শাহীন। 

মুঠোফোনে এশা ইউসুফ বলেন, পুরোপুরি পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ হয়েছে। বাবা-মা খুব খুশি।

সাকী ব্যানার্জি কলকাতার ব্যান্ড ক্যাকটাসের ভোকাল ও গীতিকার। তিনি বাংলাদেশেও কাজ করেছেন। 

এ ছাড়া গত বছর ঢাকা থিয়েটারের 'পুত্র' নাটকের সংগীত পরিচালনা করেন সাকী। 

অন্যদিকে এশা ইউসুফ মঞ্চনাটকের অভিনয় ও নির্দেশনার পাশাপাশি 'আয়নাবাজি', 'আলফা' ও 'গেরিলা' ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

Advertisement

এশা ইউসুফ

Advertisement

আরও পড়ুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা

‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা

বিতর্কের মধ্যেই বধূর সাজে তানজিন তিশা

বিতর্কের মধ্যেই বধূর সাজে তানজিন তিশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম