Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মিমের সঙ্গে ডিভোর্সের পর যা বললেন অভিনেতা সিদ্দিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ পিএম

মিমের সঙ্গে ডিভোর্সের পর যা বললেন অভিনেতা সিদ্দিক

মিম ও সিদ্দিক। ফাইল ছবি

Advertisement

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে পারিবারিকভার অশান্তিসহ ব্যক্তিগত নান অভিযোগ এনে ডিভোর্স দিয়েছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম।  গত ১৯ অক্টোবর ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। এছাড়া ফেসবুক পোস্টেও সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন মিম। বিভিন্ন সময়ে সিদ্দিকও মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন। 

স্ত্রী মারিয়া মিমের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশে অনেক বড় বড় তারকাদেরও ডিভোর্স হয়েছে। আমি সব সময় চেয়েছি এটা যেনো নোংরা ভাবে না হয়। আমাকে ডিভোর্স দিয়ে মিম মিডিয়াতে কাজ করেই যদি ভালো থাকে, ভালো থাকুক।

এদিকে ডিভোর্সের বিষয়ে মারিয়া মিম বলেন, অনেক চিন্তা ভাবনা করে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেই। কারণ আমিও মানুষ, আমারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। একটা দীর্ঘদিনের বেদনা, কান্না এবং চাপা কষ্ট সবকিছু নিয়ে সিদ্দিকুর রহমানের সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করেছি। 

তাদের একমাত্র সন্তানের সঙ্গে দেখা করতে পারেন না এমন অভিযোগ এনে মিম বলেন, সে আমার একমাত্র আদরের সন্তানের সাথে দেখা করতে দেয় না; কথাও বলতে দেয় না। এ জন্য আমি তাকে আইনি নোটিশ পাঠাব, যেন বাচ্চা আমার কাছে থাকে।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন সিদ্দিক। তাদের একটি ছেলে সন্তান আছে। 

Advertisement

মিম সিদ্দিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম