Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার হলিউডে মিলল আরেক রানু!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ১২:৫৯ পিএম

এবার হলিউডে মিলল আরেক রানু!

এবার হলিউডে মিলল আরেক রানু! ছবি সংগৃহীত

Advertisement

কলকাতার রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হওয়া রানু মণ্ডলের মতো আরেক রানুর দেখা মিলেছে হলিউডে। গান গেয়ে ভাইরাল হয়েছেন এমিলি নামের ওই নারী।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস স্টেশনে গান গেয়ে ভাইরাল হয়েছেন এক ভিখারি। নাম এমিলি। শূন্য স্টেশনে দাঁড়িয়ে এমিলির অপেরা গান মন জয় করে নিয়েছে অন্তর্জালবাসীকে।

প্রতিবেদন অনুযায়ী, স্টেশন দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক যাত্রী এমিলির গান শুনতে পান। পরে তিনি তা মুঠোফোনে রেকর্ড করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। রাতারাতি ভাইরাল হয় এমিলির গান। গল্প যেন রানাঘাটের রানুর মতোই।   

ভিডিওটি এ পর্যন্ত ১.১৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। মন্তব্য-ঘরে অনেকেই লিখেছেন, প্রচারের অভাবে এভাবেই হয়তো লুকিয়ে আছে কত অজানা প্রতিভা। পরে ওই স্টেশনে এমিলির খোঁজে হাজির হন গণমাধ্যমকর্মীরা। 

এমিলি জানান, তার বয়স ৫২ বছর। গান না শিখলেও বেহালা ও পিয়ানো বাজানো শিখেছিলেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি। একসময় জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে স্টেশনে ও রাস্তায় গান করে ভিক্ষা করে দিন কাটান।

Advertisement

রানু

Advertisement

আরও পড়ুন

ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর

ছবি ব্যবহার করে ব্যবসা করায় ৭ হাজার কোটি দাবি অভিনেত্রীর

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে

কী হয়েছে শবনম ফারিয়ার

কী হয়েছে শবনম ফারিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম