Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার প্রকাশ্যে প্রসেনজিৎ-জয়ার রসায়ন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০২:১০ পিএম

এবার প্রকাশ্যে প্রসেনজিৎ-জয়ার রসায়ন

প্রসেনজিৎ-জয়ার রসায়ন। ছবি সংগৃহীত

Advertisement

এবার প্রকাশ্যে আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসানের রসায়ন। রোববারের গল্প পর্দায় বলতে চেয়েছেন ওপার বাংলার নির্মাতা অতনু ঘোষ। ছবির নাম ‘রবিবার’।এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা দেবে প্রসেনজিৎ ও জয়া।

কিছুদিন আগে সামনে এসেছিল এই ছবির পোস্টার। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির টিজার। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার’।
এর আগে, অতনু ঘোষের সঙ্গে ‘বিনিসুতো’য় কাজ করেন জয়া আর ‘ময়ূরাক্ষী’তে কাজ করেছেন প্রসেনজিৎ। রোমান্টিক থ্রিলার ঘরানার ‘রবিবার’ ছবিতে দু’জনেরই অতীত জীবন উঠে আসবে।

ট্রেন ছেড়ে যাচ্ছে, জয়া বসে আছেন প্ল্যাটফর্মে। প্রসেনজিৎ ভালো নেই একদম, কিন্তু কেন? রোববার ছুটির দিন। দীর্ঘদিনের জমে থাকা রাগ, অভিমানই যেন মন ভার করে তোলে এই দিনে। এমনি গল্পকে সামনে রেখে এগিয়ে যাবে প্রসেনজিৎ এবং জয়া আহসানের রসায়ন।

 

Advertisement

প্রসেনজিৎ-জয়ার রসায়ন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম