Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইডেনে খেলা শেষে গাইবেন রুনা লায়লা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৩:১৬ পিএম

ইডেনে খেলা শেষে গাইবেন রুনা লায়লা

রুনা লায়লা। ছবি সংগৃহীত

Advertisement

ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে আজ শুক্রবার শুরু হয়েছে  গোলাপি বলের টেস্ট। দিনের খেলা শেষে ইডেন গার্ডেন্স মাতাবেন জিৎ গাঙ্গুলী ও রুনা লায়লা।

জানা গেছে, আজ দিনের খেলা শেষে ইডেনের মঞ্চে উঠবেন রুনা লায়লা। আর তার সঙ্গে থাকবেন জিৎ গাঙ্গুলী। তবে অনুষ্ঠানে তিনি কী গান গাইবেন তা জানা যায়নি। 

রুনা লায়লা জানান, ‘সাধের লাউ’, ‘বন্ধু তিন দিন’, ‘দমাদম মাস্ত কালান্দর’ গানগুলো তো থাকছেই– এ ছাড়া আরও কয়েকটি গান গাইবেন। 

রুনা লায়লা বলেন, এমন একটি অনুষ্ঠানে গাইতে পারব বলে ভালো লাগছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। বেলা ১টায় ইডেনে টস জিতে বাংলাদেশ ব্যাট করতে নামেন। 

ইডেনে ঘণ্টা বাজিয়ে প্রথম দিনের খেলার সূচনা করেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, শচীন টেন্ডুলকারসহ অনেকে। 

 

Advertisement

রুনা লায়লা

Advertisement

আরও পড়ুন

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম