Logo
Logo
×

Advertisement

বিনোদন

তৈমুরের নাম শুনতেই ফুঁসে উঠেন সাইফের প্রথম স্ত্রী!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০১:৪৮ পিএম

তৈমুরের নাম শুনতেই ফুঁসে উঠেন সাইফের প্রথম স্ত্রী!

তৈমুরের নাম শুনতেই ফুঁসে উঠেন সাইফের প্রথম স্ত্রী! ছবি সংগৃহীত

Advertisement

বলিউড সেনসেশন সাইফ আলি খান ও কারিনা কাপুরের একমাত্র ছেলে তৈমুর। তৈমুরকে নিয়ে সাইফ ও কারিনা বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হলেও শোনা যায়নি অমৃতার কথা। এবার তৈমুরকে নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সাইফের প্রথম স্ত্রী অমৃতা।

২০১৬ সালে সাইফ আলি খান ঘোষণা করেন, তার স্ত্রী কারিনা কাপুর সন্তানসম্ভাবা। ওই সালের ডিসেম্বর মাসেই কারিনা সন্তানের জন্ম দেবেন বলেও জানান সাইফ। আর এ কথা শুনেই রেগে আগুন অমৃতা। 

এবারও তৈমুরকে নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন অমৃতা। প্রাক্তন স্বামী সাইফের দ্বিতীয় পক্ষের সন্তান তৈমুরকে নিয়ে কথা বলতে অমৃতা একেবারেই আগ্রহী নন।

কারিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর অমৃতাকে ফোন করে একটি সংবাদমাধ্যম। করিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই ক্ষেপে যান অমৃতা। শুধু তাই নয়, এই ধরনের প্রশ্ন করার অধিকার তাদের কে দিয়েছে এমন বলেও প্রশ্নও করেন অমৃতা। এরপরই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিনিধির ফোন কেটে দেন অমৃতা ।

এদিকে তৈমুরের জন্মের পর ভিরে দি ওয়েডিং দিয়ে বলিউডে নতুন করে কামব্যাক করেন কারিনা। ভিরে দি ওয়েডিং-এর সাফল্যের পর সম্প্রতি মুক্তি পায় তার গুড নিউজ-এর ট্রেলার। 

গুড নিউজের প্রমোশন সেরে আপাতত লাল সিং চাড্ডার শ্যুটিং করছেন কারিনা। করণ জহরের তখত-এও কারিনাকে দেখা যাবে জানা গেছে। 
 
সূত্র: জি নিউজ।

Advertisement

তৈমুর

Advertisement

আরও পড়ুন

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম