Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাবানা আজমির মা আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০২:১২ পিএম

শাবানা আজমির মা আর নেই

মা শওকত কাইফির সঙ্গে শাবানা আজমি

Advertisement

বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেলেন বলিউডের সারাজাগানোর অভিনেত্রী শাবানা আজমির মা শওকত কাইফি।

শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর৷

শাবানা আজমির স্বামী জনপ্রিয় গীতিকার জাভেদ আখতারের বরাত দিয়ে শওকত কাইফির মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।  

তিনি বলেন, অসুস্থ হয়ে অনেকদিন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন শওকত কাইফি৷ এরপর সেখান থেকে বাড়ি এসেছিলেন তিনি৷

শনিবার দুপুরে শওকত কাইফির জানাজা হওয়ার কথা রয়েছে।

বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন শওকত কাইফি।  তার মধ্যে ‘গরম হাওয়া’, ‘উমরাও জান’, ‘বাজার’ ‘সালাম বম্বে’ উল্লেখযোগ্য।

শওকত কাইফি বিখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমির স্ত্রী তিনি৷ বলিউড অভিনেত্রী শাবানা আজমি এবং সিনেমাটোগ্রাফার বাবা আজমি তার দুই সন্তান৷ শওকত কাইফি ছিলেন আইপিটিএ-র সক্রিয় সদস্য । ২০০২ সালে ‘সাথিয়া’ ছবিতে শেষ অভিনয় করেন এই অভিনেত্রী।

 

Advertisement

শাবানা আজমি কাইফি

Advertisement

আরও পড়ুন

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম