Logo
Logo
×

Advertisement

বিনোদন

অপারেশন সুন্দরবনে সিয়াম-ফারিয়া

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ১২:৩৬ পিএম

অপারেশন সুন্দরবনে সিয়াম-ফারিয়া

Advertisement

সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়ার জুটি ভালোই জমেছে। তাদের রসায়নে মুগ্ধ দর্শক। দুজনই নাটক থেকে ক্যারিয়ার শুরু করে এখন বড় পর্দায় অভিনয় করছেন। 

এ পর্যন্ত বিজ্ঞাপন ও নাটকে সিয়াম ফারিয়াকে একসঙ্গে দেখা না গেলেও এবার তাদের চলচ্চিত্রে দেখতে পারবেন দর্শক। দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে তারা একসঙ্গে কাজ করছেন। ছবিতে র্যা ব অফিসার চরিত্রে দেখা যাবে সিয়ামকে। আর বাঘ বিশেষজ্ঞ চরিত্রে খুঁজে পাওয়া যাবে ফারিয়াকে। ছবিটি একটি চমৎকার গল্প নিয়ে তৈরি। 

সিয়াম-ফারিয়াকে জুটিবদ্ধ হিসেবে আরও একটি জায়গায় দেখতে পারবেন তাদের ভক্তরা। তাদের একসঙ্গে দেখা যাবে আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র প্রচারে। এই প্রতিষ্ঠানের জুতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তারা।

আমেরিকান লাইফস্টাইল ও ফুটওয়্যার কোম্পানি ‘স্কেচার্স’র প্রধান শাখা ক্যালিফোর্নিয়ার ম্যানহাটনে অবস্থিত। বাংলাদেশে চলতি মাসে এটি প্রথমবারের মতো শাখা চালু করছে। তার উদ্বোধন করবেন সিয়াম ও ফারিয়া।

Advertisement

নুসরাত ফারিয়া সিয়াম

Advertisement

আরও পড়ুন

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম