Logo
Logo
×

Advertisement

বিনোদন

নীল রঙা মুকুটে জ্যামাইকান সুন্দরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০১:৩৪ পিএম

নীল রঙা মুকুটে জ্যামাইকান সুন্দরী

নীল রঙা মুকুটটি জ্যামাইকান সুন্দরীর। ছবি সংগৃহীত

Advertisement

মিস ওয়ার্ল্ড-২০১৯ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন টনি অ্যান সিং নামে এক জ্যামাইকান সুন্দরী। লন্ডনের এক্সেল অ্যারেনায় অনুষ্ঠানে টনি অ্যান সিংয়ের মাথায় নীল রঙা মুকুটটি পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড মেক্সিকোর ভ্যানেসা পন্সে।

প্রতিযোগিতার প্রথম রানারআপ নির্বাচিত হন ফ্রান্সের অফেহলি মেজিনো। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের রাজস্থানের মেয়ে সুমন রায়। 
গত ১৪ ডিসেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি। 
শীর্ষ পাঁচ প্রতিযোগী প্রতিযোগিতার শেষ পর্ব; প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ব্রিটিশ ব্রডকাস্টার পাইরেস মরগান এ প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। প্রশ্নোত্তর পর্বে তিনিই ফাইনালিস্টদের প্রশ্ন করেন।
‘মিস ওয়ার্ল্ড-২০১৯’ এ প্রতিযোগিতার ৬৯তম সংস্করণ। ১২০ দেশের প্রতিযোগী এই মুকুটের জন্য লড়াই করেছেন। নভেম্বরের ২০ তারিখে লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। নানা রকমের টাস্ক সম্পন্ন করার পর ১০ জনকে ফাইনালের জন্য মনোনীত করা হয়।

 

Advertisement

জ্যামাইকান সুন্দরীর

Advertisement

আরও পড়ুন

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

কমলা রঙে অপরূপ পরীমনি

কমলা রঙে অপরূপ পরীমনি

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম