Logo
Logo
×

Advertisement

বিনোদন

যার প্রেমেই পড়েছি সেই ভণ্ড ও চরিত্রহীন: পপি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১১:৩৮ এএম

যার প্রেমেই পড়েছি সেই ভণ্ড ও চরিত্রহীন: পপি

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভিন পপি। ফাইল ছবি

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভিন পপি এ পর্যন্ত যাদের প্রেমেই পড়েছেন তারাই নাকি ভণ্ড, চরিত্রহীন আর মিথ্যাবাদী!

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাতকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পপি। 

এ পর্যন্ত কতবার প্রেমে পড়েছেন-জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের সঙ্গে প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী।

ওই সাক্ষাতকারে পপি নিজের বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেছেন। 

২০১৯ সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কেন এখনও বিয়ে করছেন না প্রশ্ন করা হলে তিনি বলেন, সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করিনি। তবে খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে। 

পপি বলেন, সত্যি কথা কী একজন ছেলে, ‘জান খেয়েছ, জান ঘুমিয়েছো’— লিখে একই এসএমএস ১১ জন মেয়েকে পাঠায় এমন ছেলের সঙ্গে বিয়ে করতে চাই না। 

তিনি আরও বলেন, সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব মুশকিল। সম্পর্কের জায়গাটায় সততা থাকতে হবে। যদি এমন না পাই তাহলে আরও ২০ বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন পপি। মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 

জানা গেছে, সম্প্রতি সাদেক সিদ্দিকী পরিচালনায় পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে নতুন বছরে গ্যাংস্টার নামে নতুন ছবিতে চুক্তি হয়েছেন তিনি। 

এছাড়া ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হয়েছেন এই চিত্রনায়িকা।  

Advertisement

নায়িকা প্রেম ভণ্ড

Advertisement

আরও পড়ুন

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

তানজিন তিশাকে আইনি নোটিশ, আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ

তানজিন তিশাকে আইনি নোটিশ, আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম