Logo
Logo
×

Advertisement

বিনোদন

সত্তর দশকের সাড়াজাগানো সেই নৃত্যশিল্পী শেফালির মৃত্যু

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১১ পিএম

সত্তর দশকের সাড়াজাগানো সেই নৃত্যশিল্পী শেফালির মৃত্যু

ফাইল ছবি

Advertisement

সত্তর দশকের সাড়াজাগানো ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মিস শেফালি আর নেই।

বৃহস্পতিবার ভোরে ভারতের সোদপুরের নাটাগড়ের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের বিনোদন অঙ্গনে শেফালি নামে পরিচিত ওই অভিনেত্রীর আসল নাম আরতি দাস। 

ওই সময় যৌনতা নিয়ে টালিউডের আষ্টেপৃষ্ঠে সংস্কারের জড়তা থাকলেও শেফালি সেই সীমাবদ্ধতা অতিক্রম করেছিলেন।

খ্যাতিমান পরিচালক যখন সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে দেহপসারিণী ও নার্সের চরিত্রে সাহসী অভিনয় করে আলোচিত হয়েছিলেন তিনি।  

‘সীমাবদ্ধ’ ছবিতে শেফালির চরিত্রায়ণ যৌনতার বিস্ফোরণে সীমাবদ্ধ থাকেনি। তা ছিল নর্তকীর শিল্পী সত্তা– সর্বোপরি নারীত্বের নিঃসংকোচ প্রকাশ। 

শুধু সত্যজিতের ছবিতে নয়, মঞ্চে ‘চৌরঙ্গি’, ‘আসামি হাজির’-এর মতো বিভিন্ন নাটকেও একইভাবে ছড়িয়ে পড়েছিল শেফালির সৌরভ।

একসময় তাকে দেখতে নাট্যমঞ্চে, সিনেমা হলে উপচে পড়ত ভিড়। তার অভিনীত নাটকের টিকিট ‘ব্ল্যাক’ বা কালোবাজারে বিক্রি হতো।

Advertisement

নৃত্যশিল্পী মৃত্যু

Advertisement

আরও পড়ুন

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম