Logo
Logo
×

Advertisement

বিনোদন

করোনার মধ্যেই বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:৪৬ এএম

করোনার মধ্যেই বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া

কর্ণিয়া ও নাবিল সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

Advertisement

করোনাভাইরাস পরিস্থিতিতেই বিয়ের কাজটা সেরে ফেললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। সোমবার রাতে অনেকটা চুপিসারে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বর নাবিল সালাউদ্দিন। তিনি এসওএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও কি-বোর্ডবাদক।

এই দুজনের বিয়ে অবশ্য মার্চেই হওয়ার কথা ছিল কর্ণিয়া-নাবিলের। তবে করোনার কারণে পিছিয়ে যায়। সোমবার রাতে ঘরোয়া আয়োজনে দুই পরিবারের ১০-১৫ জন সদস্যের উপস্থিতিতে আকদ সম্পন্ন হয়।

বিয়ের বিষয়টি কর্ণিয়া নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের বিয়ের ছবি শেয়ার করে কর্ণিয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ... আল্লাহর অশেষ রহমতে পরিবারের সম্মতিতে শুভ কাজটি করে ফেললাম! আমাদের দুজনের জন্য দোয়া করবেন সবাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে এক হব ইনশাআল্লাহ।

প্রেম করে বিয়ে করেননি দাবি কর্ণিয়ার। বলেন, এটা প্রেমের বিয়ে নয়। দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করেছি। ২৭ মার্চ বিয়ের কথা ছিল, রিসেপশন হওয়ার কথা ছিল ১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সেই আয়োজন আর করা হয়নি। তবে অভিভাবকদের তর সইছিল না। অবশেষে গতকাল রাতে আমাদের শুভ কাজটি সম্পন্ন হলো।
 

Advertisement

কর্ণিয়া শিল্পী বিয়ে

Advertisement

আরও পড়ুন

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম