Logo
Logo
×

Advertisement

বিনোদন

রাজ্জাক বেঁচে থাকলে এখন চোখের পানি ফেলতেন: বাপ্পী

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৬:০৭ পিএম

রাজ্জাক বেঁচে থাকলে এখন চোখের পানি ফেলতেন: বাপ্পী

Advertisement

ছবিপাড়ায় তিন বছর ধরে পা ফেলেননি নায়করাজ রাজ্জাক।  আর ফেলবেনও না।  ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন ঢাকাই ছবির এই কিংবদন্তি।

প্রয়াত কিংবদন্তির স্মরণ করে আক্ষেপের কথা শোনালেন হালের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক বাপ্পী চৌধুরী।

তিনি বললেন, ‘নায়করাজ চলে গিয়ে ভালোই করেছেন বলে আমি মনে করি! কারণ, আজকে তার সবচেয়ে পছন্দের জায়গা এফডিসির যে অবস্থা, তা দেখলে শান্তিতে থাকতে পারতেন না তিনি।’

বাপ্পী আরও বলেন, ‘নায়করাজের দেখানো পথে আমরা চলছি না। কেউ চলচ্চিত্রের উন্নয়নের জন্য এগিয়ে আসতে চাইলেও তাকে টেনে নামিয়ে দিচ্ছি।  চলচ্চিত্র ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।  বেঁচে থাকলে এফডিসি আর চলচ্চিত্রের এই করুণ অবস্থা দেখে নায়করাজ চোখের পানি ফেলতেন।’

প্রয়াত রাজ্জাককে যোগ্য সম্মান দেয়া হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন বাপ্পী।  

তিনি বলেন, ‘নায়করাজকে নিয়ে দেশে কিছুই হলো না।  এফডিসিতে তার নামে একটা ফ্লোর নেই, নেই কোনো ভাস্কর্য। অথচ তিনি আমাদের নায়করাজ। এসব ভাবলেও নিজেকে আজ অপরাধী মনে হয়।’

Advertisement

বাপ্পী নায়করাজ রাজ্জাক

Advertisement

আরও পড়ুন

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম