Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৮, ০৫:৩৪ পিএম

বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

ফাইল ছবি

Advertisement

দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার।

সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক।  

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে চলচ্চিত্র পুরস্কারের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করে।

একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ তালিকা:

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘ্রাণ, প্রযোজক এস এম কামরুল আহসান।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: জন্মসাথী, প্রযোজক একাত্তর মিডিয়া লি. ও মুক্তিযুদ্ধ জাদুঘর।

শ্রেষ্ঠ পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী, আয়নাবাজি।

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র: চঞ্চল চৌধুরী, আয়নাবাজি।

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র: যৌথভাবে তিশা, ছবি- অস্তিত্ব ও কুসুম শিকদার, ছবি- শঙ্খচিল।

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা: যৌথভাবে আলীরাজ, ছবি- পুড়ে যায় মন ও ফজলুর রহমান বাবু, ছবি- মেয়েটি এখন কোথায় যাবে।

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী: তানিয়া আহমেদ, কৃষ্ণপক্ষ।

শ্রেষ্ঠ খল-অভিনেতা: শহীদুজ্জামান সেলিম, অজ্ঞাতনামা।

শ্রেষ্ঠ শিশুশিল্পী: আনুম রহমান খান সাঁঝবাতি, শঙ্খচিল।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা, মেয়েটি এখন কোথায় যাবে।

শ্রেষ্ঠ নৃত্যপরিচালক: হাবিব, নিয়তি।

শ্রেষ্ঠ গায়ক: ওয়াকিল আহমেদ, ছবি- দর্পণ বিসর্জন, গান- অমৃত মেঘের বারি।

শ্রেষ্ঠ গায়িকা: মেহের আফরোজ শাওন, ছবি- কৃষ্ণপক্ষ, গান- যদি মন কাঁদে।

শ্রেষ্ঠ গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার, ছবি- মেয়েটি এখন কোথায় যাবে, গান- বিধিরে ও বিধি।

শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা, গান- বিধিরে ও বিধি।

শ্রেষ্ঠ কাহিনিকার: তৌকীর আহমেদ, অজ্ঞাতনামা।

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: রুবাইয়াত হোসেন, আন্ডার কনস্ট্রাকশন।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: অনম বিশ্বাস ও গাউসুল আলম, আয়নাবাজি।

শ্রেষ্ঠ সম্পাদক: ইকবাল আহসানুল কবির, আয়নাবাজি।

শ্রেষ্ঠ শিল্পনির্দেশক: উত্তম গুহ, শঙ্খচিল।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান, আয়নাবাজি।

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ, আয়নাবাজি।

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: যৌথভাবে সাত্তার, নিয়তি ও ফারজানা সান, আয়নাবাজি।

শ্রেষ্ঠ মেকাপম্যান: মানিক, আন্ডার কনস্ট্রাকশন।

Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Advertisement

আরও পড়ুন

আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

ভাই হারালেন অভিনেতা ডিপজল

ভাই হারালেন অভিনেতা ডিপজল

অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন

অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম