Logo
Logo
×
   

বিনোদন

সফল অগ্রাযাত্রায় জেকে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩৩ পিএম

সফল অগ্রাযাত্রায় জেকে

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর হাত থেকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড গ্রহণ করছেন জেকে

আরটিভি ফোক স্টেশনের সফল প্রথম সিজন শেষ করার পর এই মুহূর্তে দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক জেকে মজলিস। ফোক স্টেশনে প্রথম সিজনে জেকের ফিচারিংয়ে গান তৈরি হয়েছে ১৮০টি। আর চলতি সিজনেও প্রথম লটে প্রচার হচ্ছে ৭৮টি গান। পরের লটেও ৭৮টি গান প্রচার হবে বলে জানান জেকে।

এর মধ্যেই নতুন সাফল্যের খবর জানান দিলেন জেকে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০-এ সেরা সঙ্গীত পরিচালকের (২০১৯) জন্য পুরস্কার জিতেছেন জেকে। সুদীপ কুমার দীপের কথায় সানিয়া সুলতানা লিজার কণ্ঠে ‘বারোটি মাসে’ গানের জন্য এ পুরস্কার জেতেন জেকে। এছাড়াও জেকের কম্পোজ করা অনুরূপ আইচের কথায় ‘দোষ দিবো না’ গানের জন্য সেরা ফোক শিল্পীর পুরস্কার জিতেছেন সায়রা রেজা।

নিজের সাফল্য প্রসঙ্গে জেকে বলেন, পুরস্কার আসলে অনুপ্রাণিত করে। কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। তাই ভালো কাজের ক্ষুধা আরও বেড়ে গেল।

উল্লেখ্য, নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভিতে প্রতি শনিবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হয় ফোক স্টেশন।
 

অগ্রাযাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম