Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন ঠিকানায় ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০১:২৯ এএম

নতুন ঠিকানায় ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা

Advertisement

নাট্যাভিনয় শিল্পী ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা অভিনয়ের জন্য দর্শকের ভালোবাসা পেয়েছেন অনেক আগেই। তারা নিয়মিত অভিনয় করেন নাটকে। সেই ধারাবাহিকতায় এবার ঈদের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘ নতুন ঠিকানায়’। জায়েদ জুলহাসের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল।

নাটকের গল্পে দেখা যাবে, ভালোবেসে বিয়ে হয়েছিল আইরিন ও সজলের। ৬ বছরের সংসার নিজের মতো করে গুছিয়ে নিয়েছে আইরিন। শাশুড়ি, আত্মীয়-স্বজন সবার মধ্য মনি সে। একমাত্র ননদ খুশির সঙ্গে ভাবির বোনের মতো সম্পর্ক। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ সবার কী এমন হলো? ননদ ছাড়া বাকি সবাই বদলে যেতে শুরু করল। 

এখন আর আইরিনকে কেউ গুরুত্ব দেয় না। আর সবার সঙ্গে সজলও বদলে গেছে। দিশেহারা আইরিন বুঝে উঠতে পারছেনা কি করবে? এদিকে মা ছেলের দ্বিতীয় বিয়ের জন্য পাত্রীও ঠিক করে ফেলেছেন। তাই কৌশলে এবার ঈদটা আইরিনকে বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হয়। আইরিন ব্যাপারটা জেনে যায় কিন্তু মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ভেঙেচুরে যেতে থাকে।

এভাবেই এগোতে থাকে নাটকের গল্প। এতে আইরিনের চরিত্রে তাসনুভা তিশা এবং সজলের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

এতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, লকডাউনের কারণে বেশি নাটকের শুটিং করছিনা।  এই নাটকটি স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

ইরফান সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, লকডাউনের কারণে বেশি নাটকের শুটিং করছি না। ঈদের 'নতুন ঠিকানায়' নাটকটি বেশ ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে । আশাকরি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

Advertisement

নাটক নতুন ঠিকানা

Advertisement

আরও পড়ুন

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন দিঘী

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন দিঘী

শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, কেমন ছিল জিমের স্বপ্নযাত্রা?

শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, কেমন ছিল জিমের স্বপ্নযাত্রা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম