Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার আরও বিপাকে পড়লেন রাজ-শিল্পা 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৭:০২ এএম

এবার আরও বিপাকে পড়লেন রাজ-শিল্পা 

Advertisement

পর্নোগ্রাফিকাণ্ডের পর এবার আরও বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। তাদের বিরুদ্ধে ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগ এনে তিন লাখ টাকা জরিমানা করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। জরিমানা করা হয়েছে ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও।

আনন্দবাজার জানিয়েছে, ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫  সালের ডিসেম্বরের মধ্যে যে তদন্ত চালানো হয়, তারই ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে সেবি। 

জানা গেছে, ২০১৫  সালে চার ব্যক্তিকে পাঁচ লাখ টাকার শেয়ার বিলি করেছিল ভিয়ান ইন্ডাস্ট্রিজ। শেয়ার বিলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে রাজদের বিরুদ্ধে। তারপরই তদন্তে নামে সেবি।

পর্নোছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয় রাজকে। তার পর থেকে একের পর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত মঙ্গলবার তাকে কারাগারে পাঠায় আদালত। 
 

Advertisement

রাজ শিল্পা শেঠি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম