Logo
Logo
×

Advertisement

বিনোদন

জয়া উঁচু মানের অভিনেত্রী: ঋত্বিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ১২:৫৩ পিএম

জয়া উঁচু মানের অভিনেত্রী: ঋত্বিক

ফাইল ছবি

Advertisement

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জয়া সম্পর্কে বলেন, উনি উচু মানের অভিনেত্রী।

শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। জয়ার সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করেছেন ঋত্বিক। সেখানে দুজনের পরস্পরের সম্পর্কে জানাশোনা।

ঋত্বিক বলেন, ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিল দু’জনের। অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন তো আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে।

ঋত্বিক আরও বলেন, শিল্পী ভালো হলে, তারা হয়তো আরও পরত যোগ করেন দৃশ্যে। খুব খারাপ অভিনেতা হলে আমি বুঝতে পারি না, ভাল করছে না কি খারাপ করছে। তবে জয়া খুব উঁচু মানের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভাল লাগবে।
 

Advertisement

জয়া আহসান বিনোদন প্রশংসা

Advertisement

আরও পড়ুন

মিমির এ কোন রূপ!

মিমির এ কোন রূপ!

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

নারীদের যে বার্তা দিলেন বিশ্বসুন্দরী জেনিফার

নারীদের যে বার্তা দিলেন বিশ্বসুন্দরী জেনিফার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম