অগণিত বিয়ের প্রস্তাব পাচ্ছি: অরুণিতা
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১১:৫৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের জনপ্রিয় গানভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডলের ১২তম আসরের ট্রফি জিতেছেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন। দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল।
রাজন ও অরুণিতা নিজেদের ভালো বন্ধু বলে দাবি করলেও তাদের প্রেমের গুঞ্জন বেশ পুরনো।
অনেকে ভেবেছিলেন, ইন্ডিয়ান আইডলের এবারের আসরের ট্রফি উঠবে অরুণিতার হাতে। তার কণ্ঠে মুগ্ধ ছিলেন লাখো দর্শক। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েছেন তিনি।
সম্প্রতি মুম্বাই থেকে বনগাঁ ফিরেছেন অরুণিতা। নিজের বৃহত্তর লক্ষ্য পূরণের উদ্দেশে দ্রুতই মুম্বাইয়ে যাবেন। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
তবে প্রতিযোগিতা থেকে ফেরার পর নাকি অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন অরুণিতা।
এ বিষয়ে অরুণিতা বলেন, ‘প্রচুর আসে, ই-মেইলে তো লোকজন সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। সেখানে বাড়ির ঠিকানা, ফোন নম্বর দিয়ে লিখে দেয়। বলে, তোমায় বিয়ে করব... এগুলো দেখে কিন্তু খুব মজা লাগে।’
বলিউডে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে নিজের আসন পাকা করতে চান অরুণিতা কাঞ্জিলাল। এ জন্য আরও পরিশ্রম করতে চান চান তিনি। বলেন, দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে বিশ্বাস রেখেছে আমার ওপর, তার মর্যাদা দিতে নিজের সেরাটা উজাড় করে দেব। সূত্র: হিন্দুস্তান টাইমস।
