Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেত্রী প্রসূনকে দিয়ে সিলিংফ্যান পরিষ্কার করাচ্ছেন স্বামী! (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ এএম

অভিনেত্রী প্রসূনকে দিয়ে সিলিংফ্যান পরিষ্কার করাচ্ছেন স্বামী! (ভিডিও)

Advertisement

দেড় মাস হলো বিয়ে হয়েছে অভিনেত্রী প্রসূন আজাদের। তার স্বামী দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফার। 

বিয়ের পর থেকেই হাসি-খুশিতেই দিন কাটছে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবি দেখে তা বোঝা যাচ্ছে।

কখনও স্বামীর সঙ্গে নাচের ভিডিও শেয়ার করছেন, আবার শ্বশুরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন। সব মিলিয়ে দাম্পত্য জীবন ভালোই উপভোগ করছেন তিনি। 

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন প্রসূন আজাদ। 

সেখানে তাকে টুলের ওপর দাঁড়িয়ে সিলিংফ্যান পরিষ্কার করতে দেখা যাচ্ছে। আর তার স্বামী টুলের পায়া ধরে বসে আছেন।

এর আগে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। দেড় বছরের ব্যবধানে দাম্পত্য জীবনে ইতি টেনেছিলেন তারা।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। টানা টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি; ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে।

মাঝে বছর পাঁচেক ধরে কাজে অনিয়মিত হলেও সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মানুষের বাগান’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি ছবি।

Advertisement

প্রসূন আজাদ সিলিংফ্যান পরিষ্কার

Advertisement

আরও পড়ুন

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

ভারতীয় হাইকমিশনে লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দে’র স্মরণে সঙ্গীত সন্ধ্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম