Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবারো সরকারি অনুদানের ছবিতে প্রাণ রায়

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৭ এএম

আবারো সরকারি অনুদানের ছবিতে প্রাণ রায়

Advertisement


টিভি নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান অভিনেতা প্রাণ রায়। এরপর সিনেমাতেও অভিনয় শুরু করেন তিনি। তার অভিনীত কয়েকটি সিনেমা প্রশংসিত এবং পুরস্কৃতও হয়। করোনাকালের স্থবিরতা কাটিয়ে আবারো সিনেমায় অভিনয় শুরু করেছেন। 

এ পর্যায়ে একটি সরকারি অনুদানের ছবি দিয়ে শুটিং শুরু করেছেন। এটির নাম ‘ভাঙন’। পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। এরই মধ্যে এটির শুটিং শেষ হয়েছে। এতে একজন ছিনতাইকারীর চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।

এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ের প্রয়োজনে নানা ধরনের চরিত্রেই অভিনয় করেছি। তবে সিনেমায় প্রথমবার একজন ছিনতাইকারীর চরিত্রে অভিনয় করেছি। আমাকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হয়েছে। আশা করছি গল্পপ্রধান এই ছবিটি দর্শকের ভালো লাগবে।

এদিকে এই অভিনেতার হাতে রয়েছে আরও কয়েকটি ছবির কাজ। এগুলো হলো আউয়াল রেজার পরিচালনায় ‘মেঘ রোদ্দুর খেলা’, পঙ্কজ পালিতের ‘একটি না বলা কথা’, হোসনে মোবারক রুমির ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ এবং ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’। এছাড়া শিগগিরই আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন এই অভিনেতা। ছবির কাজের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন ওয়েব সিরিজে।
 

Advertisement

প্রাণ রয় অনুদান ছবি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম