Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেতা ড. ইনামুল হক আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০৪:৩৭ পিএম

অভিনেতা ড. ইনামুল হক আর নেই

Advertisement

বর্ষীয়ান অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক আর নেই। 

সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি চমৎকার গল্পের নাটক লিখে গেছেন ড. এনামুল হক।

টেলিভিশনের জন্য ৬০টি নাটক লিখেছিলেন তিনি।

তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে 'সেইসব দিনগুলি' (মুক্তিযুদ্ধের নাটক), 'নির্জন সৈকতে' ও 'কে বা আপন কে বা পর'।

১৯৬৮ সালে তার প্রথম লেখা নাটক 'অনেকদিনের একদিন' বাংলাদেশ টেলিভিশন প্রচারিত হয়। নাটকটির  প্রযোজনায় ছিলেন আরেক বর্ষীয়ান কিংবদন্তি আবদুল্লাহ আল মামুন। 

২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

Advertisement

ড. ইনামুল হক মৃত্যু

Advertisement

আরও পড়ুন

ফের শাহরুখ-দীপিকা একসঙ্গে?

ফের শাহরুখ-দীপিকা একসঙ্গে?

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম