Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমির খান কি ফের বিয়ের পিড়িতে বসছেন?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১০:১৭ পিএম

আমির খান কি ফের বিয়ের পিড়িতে বসছেন?

বলিউড অভিনেতা আমির খান।

Advertisement

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। এরমধ্যেই তার তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। 

‘দঙ্গল’ ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন আমির খান। এ ছাড়া অন্য এক নারী পরিচালকের কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কোনো কথাই নিশ্চিত হওয়া যায়নি এখনও। 

আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি পাবে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। ছবিটি হলিউডের বিখ্যাত ছবি ফরেস্ট গাম্পের রিমেক। 

এর মধ্যেই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়েছে, এই ছবির কাজ হলেই নাকি ফের বিয়ে করবেন আমির খান। শুধু তাই নয়, তৃতীয়বার বিয়ের জন্য নাকি অল্প অল্প করে তোড়জোড়ও শুরু করে দিয়েছেন বলি তারকা। বিয়ের পাত্রীটি কে সেই নিয়েও আলোচনা তুঙ্গে।

অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল ছবি। এই ছবিতে সুন্দরী ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির।

১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। 

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়।

গত ৩ জুলাই হঠাৎ করেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির।
 

Advertisement

আমির খান ফের বিয়ের পিড়ি বসছেন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম