ভক্তদের করজোড়ে যে অনুরোধ জানালেন সালমান খান
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান খান। শুধু ভারত নয়, সারা বিশ্বেই ভাইজানের ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। এবার ভক্তদের করজোড়ে একটি অনুরোধ জানিয়েছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খানের সর্বশেষ সিনেমা অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ। ওই সিনেমা চলাকালে সিনেমা হলে দর্শকদের পটকা ফাটানোর একটি ভিডিও স্থানীয় সময় শনিবার রাতে নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন সালমান। সেখানে ভক্তদের সিনেমা হলের মধ্যে পটকা না ফাটানোর জন্য অনুরোধ করেন তিনি। এর ফলে সিনেমা হলে আগুন লেগে নিজের ও অন্যদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে সর্তক করেছেন সালমান।
এছাড়া রোববার ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও শেয়ার করেছেন সালমান। ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি অন্তিমের পোস্টারে দুধ ঢালছেন। ভিডিওর ক্যাপশনে সালমান ভক্তদের এভাবে দুধ নষ্ট না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মহেশ মাঞ্জরেকরের পরিচালিত অন্তিম একটি অ্যাকশন সিনেমা। এই সিনেমায় সালমানের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাও অভিনয় করেছেন।
