Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমার এতো ভালবাসার দরকার নাই: শবনম ফারিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১০:৪২ পিএম

আমার এতো ভালবাসার দরকার নাই: শবনম ফারিয়া

Advertisement

সাংবাদিকদের ওপর চটেছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। গণমাধ্যমে তাকে নিয়ে করা অহেতুক সংবাদে বিরক্ত দেবী সিনেমার এই অভিনেত্রী।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ  নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। 

পোস্টে শবনম ফারিয়া লেখেন- আমাকে নিয়ে কারণে/অকারণে অনেক সংবাদ হয়।  কিছু সংবাদ দেখে হাসি , কিছু সংবাদ দেখে রাগ হয়। কিন্তু মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলবো খুঁজে পাই না।  অবাক হবো , মন খারাপ করবো নাকি ক্ষোভ ঝাড়বো বুঝি না।

এছাড়া নেটিজেনদের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 

শবনম ফারিয়া লেখেন, আর আমরাও! নিউজ না পড়ে শিরোনাম দেখে যেসব কমেন্ট করি, আমাদের কি বোধ শক্তি বলতে কিছুই নেই? আমরা কি এতোই অবুঝ! অনেকে বলে, আপু আপনাকে সাংবাদিকরা অনেক ভালবাসে, তাই এতো নিউজ করে। ভাই , বিশ্বাস করেন, আমার এতো ভালবাসার দরকার নাই! আমি সত্যিই টায়ার্ড!

বিরক্তি প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, এবার একটু শান্তিতে থাকতে দেন আমাকে। আপনাদের এসব মনগড়া সংবাদের পর অপ্রয়োজনীয় এতো আলোচনা/সমালোচনা আর ভাল লাগে না। এবার একটু দয়া করেন , আপনাদের “সংবাদ আতংক” থেকে রেহাই দেন।  প্রয়োজনে আমাকে বয়কট করেন, তাও একটু মুক্তি দেন। আমি এবং আমার পরিবার টায়ার্ড! প্লিজ

বিচ্ছেদের বছরখানেক পর গতমাসে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগের তির ছোড়েন টেলিভিশনের আলোচিত অভিনয়শিল্পী শবনম ফারিয়া। নিজের ফেসবুক পেজে তিনি এ নির্যাতনের কথা লেখেন। তার দাবি, সাবেক স্বামীর নির্যাতনে তাঁর হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল।

এছাড়া একই মাসে  ‘ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া।’ পরে শবনম ফারিয়া আগাম জামিন নিয়েছিলেন। 

Advertisement

শবনম ফারিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম