Logo
Logo
×

Advertisement

বিনোদন

পিয়ার ‘ছিটমহল’ মুক্তি পাচ্ছে আজ

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৫:২৫ এএম

পিয়ার ‘ছিটমহল’ মুক্তি পাচ্ছে আজ

Advertisement

করোনাকালের পাশাপাশি মাতৃত্বের কারণে অভিনয় অঙ্গন থেকে অনেকটা দূরত্ব তৈরি করেছেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। তবে বিরতির আগেই বেশ কিছু কাজের মধ্যে ‘ছিটমহল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। এইচ আর হাবিব পরিচালিত ছবিটি ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এর মাধ্যমে দীর্ঘ বিরতরি পর বড় পর্দায় ফিরছেন পিয়া। ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে পিয়া বলেন, অভিনয় সব সময়ই আনন্দের আমার কাছে। তাই তো নাটক সিনেমায় বারবার অভিনয় করেছি। দর্শকও আমার অভিনয়কে উৎসাহিত করে যাচ্ছেন। এই ছবিটির গল্পও বেশ ভালো। পরিচালক সুনিপুণভাবে এটির কাজ করেছিলেন। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালকের নিজের করা। এতে অভিনয় করেছেন- মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খানসহ অনেকে। নির্মাতা বলেন, করোনার কারণেই ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হলো। এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দেব।

জানা গেছে, ৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ছিটমহল’। এর মধ্যে ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শংখ (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), বৈশাখী (রাজবাড়ী) কালুখালীতে দর্শক ছবিটি দেখতে পাবেন। সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। 
 

Advertisement

পিয়া ‘ছিটমহল ’ মুক্তি পাচ্ছে আজ

Advertisement

আরও পড়ুন

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম