Logo
Logo
×

Advertisement

বিনোদন

আলিয়ার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দেখতে ‘সব’ টিকিট কিনলেন পাকিস্তানি অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১২:০৪ পিএম

আলিয়ার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দেখতে ‘সব’ টিকিট কিনলেন পাকিস্তানি অভিনেতা

ছবি: সংগৃহীত

Advertisement

আলিয়া ভাটের বহুল আলোচিত সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। করোনার সময়েও বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে এই বলিউড সিনেমা। আলিয়াকে অভিনয়গুণে মুগ্ধ ভারতীয় ভক্তরা। তবে তাদের ছাপিয়ে গেলেন আলিয়া ভাটের এক পাকিস্তানি ভক্ত। তিনি নিজেও একজন অভিনেতা। নাম তার মুনিব বাট।  

আলিয়ার গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দেখার জন্য দুবাইয়ের এক সিনেমা হলের গোটা শোর টিকিট বুক করে নিয়েছেন তিনি। তবে মুনিব একা নন, তার সঙ্গে আলিয়ার এ ছবি দেখতে ছিলেন তার স্ত্রী। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। খবর জিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন পাকিস্তানি অভিনেতা মুনিব বাট ও তার স্ত্রী আইমান খান। ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেটিজেনরা দেখতে পান একটি ভিডিও। যেখানে বোঝা যায় যে আলিয়ার গাঙ্গুবাই দেখার জন্য গোটা শোয়ের টিকিট কিনে প্রাইভেট স্ক্রিনিংয়ে ছবি দেখছেন তিনি ও তার স্ত্রী।

ভিডিওতে মুনিব তার স্ত্রীকে বলছেন, তোমার জন্য পুরো থিয়েটার বুক করে নিয়েছি। যদি গাঙ্গুবাই ভালো না হয় তা হলে আমাকে ইয়ে না থি হামারি কিসমত দেখতে হবে। পাকিস্তানি ধারাবাহিক 'ইয়ে না থি হামারি কিসমত'-এ মুখ্য চরিত্রে দেখা যায় মুনিব বাটকে। পাকিস্তানি টিভি জগতের তিনি একজন জনপ্রিয় অভিনেতা।

Advertisement

আলিয়া গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি পাকিস্তান অভিনেতা

Advertisement

আরও পড়ুন

স্পিকারের সঙ্গে বাবার ছবি দিলেন জয়, ভক্ত বললেন ‘এবার জমি নিশ্চিত’

স্পিকারের সঙ্গে বাবার ছবি দিলেন জয়, ভক্ত বললেন ‘এবার জমি নিশ্চিত’

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম