Logo
Logo
×

Advertisement

বিনোদন

আইনের ফাঁদে আল্লু অর্জুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১০:৫০ এএম

আইনের ফাঁদে আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত

Advertisement

আইনের বাইরে নন ‘পুষ্পারাজ’ও। সিনেমায় ‘ম‍্যায় ঝুঁকেগা নেহি’ বলে হম্বিতম্বিই সার। বাস্তব জীবনে আইনের ফাঁদে পড়লেন সুপারস্টার আল্লু অর্জুনও। ট্রাফিক আইন ভাঙায় জরিমানার মুখে পড়তে হলো তাকে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও একবার প্রমাণিত হলো যে, বড় পর্দায় যা হয়, বাস্তবে সেটা নয়।  নিয়ম ভাঙার মাসুল হিসেবে ৭০০ রুপি জরিমানাও গুণতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে। 

কেন? অর্জুনের দামি গাড়ির কালো কাচের জন্য, যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পেছনে কারণও আছে। গাড়ির ভেতর কালো কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারেন, সে জন্যই প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লুর মতোই নিয়মনীতি ভেঙে বেশিরভাগ তারকা এখনও তাদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক. এতে গাড়ির ভেতরের ঠাণ্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই. বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনো তারকা রয়েছেন কিনা। 

বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনাদ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান।

Advertisement

আইন আল্লু অর্জুন

Advertisement

আরও পড়ুন

পাঁচ বছর পর আবারও একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

পাঁচ বছর পর আবারও একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতীয় হলেন কেন, জানালেন আদনান সামি

পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতীয় হলেন কেন, জানালেন আদনান সামি

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম