Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১৪ বছর ধরে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন কাজল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১০:৫৬ পিএম

১৪ বছর ধরে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন কাজল

Advertisement

১৪ বছর ধরে বয়ে বেড়ানো যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী কাজল।

আর তা বাবাকে হারানোর বেদনা ছাড়া আর কিছুই নয়।

বলিউডের শীর্ষ তারকা খ্যাতিসহ অভিনেতা অজয় দেবগনের সঙ্গে সুখেই আছেন এ অভিনেত্রী।

এরপরও বাবা সোমু মুখার্জির অনুপস্থিতি তাকে ১৪ বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে। 

গত ১০ এপ্রিল ছিল কাজলের বাবার মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষ্যেই বাবার স্মৃতিচারণ করলেন কাজল।

তিনি জানালেন, আজও বাবাকে হারানোর যন্ত্রণা তাড়া করে তাকে। 

সম্প্রতি কাজলের এক পোস্টে তার এই যন্ত্রণা ফুটে উঠেছে।
 
‘ডিডিএলজে’ তারকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাবার সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছেন। 

ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘১৪ বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গেছ। মনে হচ্ছে যেন আজকের ঘটনা। তোমাকে মিস করি। সব সময় তোমার ছোট্টটি হয়ে থাকব।’ 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)

উল্লেখ্য, কাজলের বাবা সোমু মুখার্জি বলিউডের একজন নামকরা নির্মাতা ছিলেন। কাজলের মা বলিউডের খ্যাতনামা অভিনেত্রী তনুজা। অবশ্য এ তারকা দম্পতির সংসার শেষপর্যন্ত টেকেনি।

কাজল জানিয়েছেন, তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটলেও তিনি দুজনের আদরেই বড় হয়েছেন। যদিও বাবা-মাকে এক ছাদের তলায় দেখা আগ্রহটা ছিল তার প্রবল, যা হয়নি কখনো।

সম্প্রতি নেটফ্লিক্সের এক শোতে মা–বাবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে কাজল বলেছেন, ‘আমার বয়স যখন সাড়ে চার বছর, তখন আমার অভিভাবকেরা একে অপরের থেকে আলাদা হয়ে যান। আমার সেই সব বাচ্চাকে দেখে অবাক লাগত যারা তাদের মা–বাবার সঙ্গে থাকত। কিন্তু আমি আমার মা–বাবার থেকে আলাদাভাবে অনেক ভালোবাসা পেয়েছি। আর ওনারা যখন একসঙ্গে থাকতেন তখনো ভালোবাসা পেয়েছি। আমার বেড়ে ওঠা খুব ভালোভাবে হয়েছে। এ ব্যাপারে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আধুনিক মনস্ক কিছু মানুষের মধ্যে আমার বড় হয়ে ওঠা।’

Advertisement

কাজল সোমু মুখার্জি বাবা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম