Logo
Logo
×

Advertisement

বিনোদন

জ্যাকুলিনের ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২, ১২:১৬ পিএম

জ্যাকুলিনের ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Advertisement

২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আগেই। এর পরই ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে জ্যাকুলিনকে। কিন্তু বেশ কয়েকবার এড়িয়ে যাওয়ার পরেই ইডির দপ্তরে হাজি হন অভিনেত্রী। সেখানেই সুকেশের দেওয়া কোটি কোটি টাকার উপহারের কথা স্বীকার করেন তিনি।

এরই ধারাবাহিকতায় সাত কোটি ২৭ লাখ রুপির (প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা) সম্পদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

চাঁদাবাজির টাকা দিয়েই জ্যাকুলিনকে সাত কোটি ১২ লাখ রুপির ফিক্সড ডিপোজিট করে দেন সুকেশ। সেই সঙ্গে সুকেশ তার ওয়েব-সিরিজ প্রকল্পের একটি স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম হিসাবে জ্যাকুলিনের পক্ষে একজন স্ক্রিপ্টরাইটারকে নগদ ১৫ লাখ রুপি দিয়েছিলেন। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে এই নগদ অর্থও সংযুক্ত রয়েছে।

এই উপহার ছাড়াও জ্যাকুলিনকে প্রায় এক লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার দিয়েছিল সুকেশ। এর বাইরে দামি গাড়ি, নয় লাখের বিড়াল, ৫২ লাখের ঘোড়া, দামি পাথরের গয়নাও জ্যাকলিনকে উপহার দিয়েছিলেন তিনি। 

আর এই সম্পদের অর্থ বেআইনি পথে উপার্জন করেছেন সুকেশ। তাই জ্যাকুলিনের সাত কোটি ২৭ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Advertisement

অর্থপাচার মামলা জ্যাকলিন

Advertisement

আরও পড়ুন

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম