Logo
Logo
×

Advertisement

বিনোদন

গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৩:২৭ পিএম

গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী

Advertisement

ভারতীয় অভিনেত্রীদের ওপর যেন দুর্যোগ নেমে এসেছে। কলকাতার অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই টালিউডের আরেক অভিনেত্রী বিদিশা দের মৃত্যুর খবর ভেসে আসে।

বিদিশার মৃত্যু নিয়ে কলকাতাজুড়ে চাঞ্চল্য ছড়ানোর মধ্যেই আরেক দুঃসংবাদ ভেসে এলো।

অবশ্য এবার মৃত্যু নয়; অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলকাতার আরেক অভিনেত্রী অনন্যা গুহ।

মিঠাই-এর ‘সিরিয়াল দাদা’র নতুন বউয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী অনন্যা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গের বৌবাজার থেকে টালিউডের স্টুডিওপাড়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী অনন্যা গুহ।  তার বাবাও দুর্ঘটনাকবলিত। এসপি মুখার্জি রোড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আমচকাই একটি গাছ উল্টে এসে পড়ে তাদের ওপর।  

এ ঘটনায় অনন্যার গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। গাড়ির দরজা খুলে তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। অভিনেত্রী ও তার বাবার বড় ধরনের আঘাত লাগেনি।

তবে দুর্ঘটনার জেরে অনেকটাই বিধ্বস্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন অনন্যা ও তার বাবা। 

এদিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। তারা গাছটি কেটে সরিয়ে নিয়েছেন। 

দমকল বাহিনীর ধারণা, গত শনিবারের কালবৈশাখীর দাপটে গাছের গোড়া আলগা হয়ে গিয়েছিল। আর সেটি উল্টে পড়েছে অনন্যার গাড়ির ওপর। গাড়ির ভেতরে না থাকলে বাবাসহ প্রাণ হারাতেন অনন্যা।
 

Advertisement

অনন্যা গুহ টালিউড

Advertisement

আরও পড়ুন

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম