Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ম্যাগাজিন অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৩:৫৭ এএম

ম্যাগাজিন অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

Advertisement

‘অন্যরকম’ ম্যাগাজিনে অংশ নিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ ম্যাগাজিনের একটি স্কিডে অংশ নেন তিনি কোরবানির ফজিলত নিয়ে। 

এইচএম বরকতুল্লাহর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। নিয়মিতভাবে প্রচার হয়ে আসছে প্রতি মাসের শেষ শুক্রবার। 

এ পর্ব প্রচার হবে ২৭ মে রাত সাড়ে ৮টায়। বিভিন্ন শিল্পী, নাট্যকার ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠান সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই নিয়ে। বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ্লীলতা অনাচার ক্রমশ গিলে খাচ্ছে মানবিক মূল্যবোধকে। 

এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনার নামই অন্যরকম ম্যাগাজিনের প্রতিপ্রাদ্য। সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই। 

অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক এইচএম বরকতুল্লাহ বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় সত্য সুন্দরের কথাই বিনোদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে সমাজের অন্ধকার জগতে চলে যাচ্ছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। 

পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ এবং বিপথগামী। এসব সচেতনতাই তুলে ধরা হয়েছে অন্যরকম ম্যাগাজিনে।

Advertisement

ম্যাগাজিন অনুষ্ঠান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম