Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে কারণে অনিল কাপুরকে বিয়ে করেননি মাধুরী 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৯:২৬ পিএম

যে কারণে অনিল কাপুরকে বিয়ে করেননি মাধুরী 

Advertisement

একসময় জুটি বেঁধে বলিউড কাঁপাতেন মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর। পর্দায় তাদের দুর্দান্ত রসায়ন দেখে সেসময় মুগ্ধ হতেন অনুরাগীরা। প্রিয় জুটিকে বাস্তবেও এক ছাদের নিচে দেখার ইচ্ছা পোষণ করতেন তারা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হয়নি। ব্যক্তি জীবনে মাধুরী ও অনিল ঘর বেঁধেছেন অন্যের সঙ্গে। কেন এক হলেন না তারা-এমন প্রশ্নের সম্মুখীন হতে হতো মাধুরীকে। 

ভারতীয় এক সংবাদমাধ্যমকে এই প্রশ্নের উত্তরে মাধুরী জানিয়েছিলেন, তিনিই বিয়ে করেননি অনিলকে। 

তিনি বলেন, অনিলের মতো কাউক বিয়ে করতে চাই না। তার অনুভূতি খুবই প্রবল। স্বামী হিসেবে আমি শান্তশিষ্ট কাউকে চাই। অনিলের সঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করেছি তাই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের সম্পর্ক নিয়ে চর্চা চলে, সেটি নিয়ে রসিকতাও করি। 

১৯৮৪ সালে বি-টাউনে অভিষেক হয় মাধুরীর। নাচ, অভিনয়, সৌন্দর্য দিয়ে সিনেমাপ্রেমীদের মন জয় করতে সময় নেননি তিনি। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই তারকা। অনিলের সঙ্গে জুটি বেঁধে ‘তেজাব’, ‘বেটা’, ‘খেলা’, ‘পারিন্দা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। সবশেষে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোটাল ধামাল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।
 

Advertisement

মাধুরী

Advertisement

আরও পড়ুন

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম