Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও আইটেম গানে সামান্থা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৩:০৭ পিএম

আবারও আইটেম গানে সামান্থা

Advertisement

আইটেম গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা’ শিরোনামের গানে ঝড় তুলেছিল কোটি পুরুষের হৃদয়। 

রাতারাতি ভাইরাল হয়ে যান এ অভিনেত্রী। মনোমুগ্ধকর নাচে পেয়েছেন ভক্তদের ভালোবাসা।

আবার তিনি নাচের ঝলক দেখাতে আসছেন।এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় প্রধান চরিত্রে আছেন তিনি নিজেই। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।

নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

এ ছবিতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

আগামী ২২ আগস্ট মুক্তি পাবে 'যশোদা'। এর আগে অভিনেত্রীকে ডিকের হিন্দি ওটিটি সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান ২' দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে।

Advertisement

আইটেম গানে সামান্থা

Advertisement

আরও পড়ুন

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম