Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিরাকে কারাগারে পাঠাতে আবেদন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০২:০৩ পিএম

শাকিরাকে কারাগারে পাঠাতে আবেদন

পিকের সঙ্গে শাকিরা। ফাইল ছবি

Advertisement

পিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার কর ফাঁকির মামলায় জটিলতায় পড়েছেন পপ তারকা শাকিরা।

দেড় কোটি ইউরো কর ফাঁকির অভিযোগ এনে স্পেনের আদালতে মামলা করে তাকে আট বছরের কারাদণ্ড দিতে এক আইনজীবী আবেদন করেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শাকিরার বিরুদ্ধে ওই আইনজীবীর অভিযোগ, কলম্বিয়ার এই পপ তারকা স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হলেও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়সি এ গায়িকা ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে কর ফাঁকি দিয়েছেন এবং ওই সময়ে তিনি স্পেনে বসবাস করতেন।

ওই আইনজীবী শাকিরাকে প্রায় আড়াই কোটি ইউরো জরিমানা করার জন্যও আদালতে আবেদন করেন।

আবেদন হলেও মামলাটির শুনানির কোনো তারিখ এখনো ঠিক হয়নি। 

কর ফাঁকির ওই অভিযোগ নিষ্পত্তির জন্য স্পেনিশ প্রসিকিউটররা সম্প্রতি শাকিরাকে একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেটি তিনি প্রত্যাখ্যান করায় এখন তা মামলায় গড়াল।

তবে শাকিরা দাবি করে আসছেন, যে সময়ে কর ফাঁকির কথা বলা হচ্ছে, তিনি তখন স্পেনে বসবাস করতেন না।

এক বিবৃতিতে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন তিনি নির্দোষ, এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। 

প্রসঙ্গত কলাম্বিয়ার এ তারকার মূল বাড়ি বাহামায়। কিন্তু স্পেনিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১০ বছরের বেশি সময় ধরে শাকিরা স্পেনের মাটিতে বসবাস করেছেন।

দীর্ঘ সম্পর্কে বিয়ের বাঁধনে না জড়ালেও তাদের দুই সন্তান হয়। সম্প্রতি এই সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণাও দেন এ গায়িকা।
 

Advertisement

শাকিরা পিকে

Advertisement

আরও পড়ুন

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

রণবীরকে কোলে তুলে আদর আলিয়ার

‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’

‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে বের হব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে বের হব: তানজিন তিশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম