Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাংলাদেশে এসে চড় খেয়েছিলেন নোরা ফাতেহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৯:৫২ পিএম

বাংলাদেশে এসে চড় খেয়েছিলেন নোরা ফাতেহি

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান বলিউডের কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি।  তবে এর আগেও তিনি বাংলাদেশে একবার এসেছিলেন।

নোরা ফাতেহির প্রথমবারের ঢাকা সফর তেমন সুখকর ছিল না। বাংলাদেশে শুটিংয়ে এসে এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলে জানালেন এ বলিউড তারকা। ফলশ্রুতিতে এক সহ–অভিনেতার চড় খেয়েছিলেন তিনি। 

সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন নোরা। শুধু তাই নয়, তার সঙ্গে ঝগড়ায় জড়ানোর কথাও নোরা ‘দ্য কপিল শর্মা শো’তে প্রকাশ করেছেন।

শোর এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরার অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে।

তিনি বলেন, আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তার পর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।

কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।

বর্তমানে নোরা ফাতেহি তার নতুন ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তার ছবির প্রচারণার অংশ হিসেবে আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি হাজির হয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শো’তে।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আট বছর আগে বলিউড অভিষেক হয় নোরার। নৃত্যশিল্পী থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে কদর বেড়ে যায় তার।

Advertisement

চড় নোরা ফাতেহি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম