Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি: নুসরাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৬:৩৯ এএম

ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি: নুসরাত

Advertisement

আড়াই বছরের বেশি সময় আগে যার সঙ্গে বাগদান হয়েছিল সেই রনি রিয়াদ রশিদকে আর বিয়ে করছেন না বলে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

তবে রনিকে জীবনসঙ্গী না করলেও তার সঙ্গে সব সময় যোগাযোগ থাকবে বলে জানিয়েছেন নায়িকা। এ প্রসঙ্গে নুসরাতে ভাষ্য, সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।

সাত বছর গোপনে প্রেম করার পর ২০২০ সালের মার্চে বাগদান হয় রনি-নুসরাতে। ওই বছরের ডিসেম্বরে রনিকে বিয়ে করবেন বলেও ঘোষণা দিন অভিনেত্রী। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার। বিয়ের দিনক্ষণ ঠিক করেও কেন বিয়ে করছিলেন না তা নিয়েও মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। অবশেষে গত বুধবার বিয়ে না করার বিষয়টি গণমাধ্যমকে স্পষ্ট করলেন নুসরাত। 

নুসরাত জানিয়েছেন, রনিকে তিনি আর বিয়ে করছেন না। আপাতত তিনি সিঙ্গেল থাকতে চান। 

কেন বিয়ে করছেন না- এ বিষয়ে নায়িকা বলেন, জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।

নুসরাত আরও বলেন, হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। এতে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।

এছাড়া বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয়ের শঙ্কাও প্রকাশ করেছেন নায়িকা। তিনি বলেন, আশপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।

রনি ছাড়া অন্য কোথায় বিয়ের ব্যাপারে পরিবার থেকে কোনো চাপ আছে কিনা- এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, হুম, পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি কাজে সময় দিতে পারব না। সুতরাং কাজ ফেলে এখনই বিয়ে করব না।

মজার ছলে নায়িকা এও বলেন, ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা- এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকতে চাই।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর গোপনে প্রেম করেন রনি-নুসরাত। ২০২০ সালের মার্চে বাগদানও সারেন। ওই বছরের ১২ জুন আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন ফারিয়া। 

তবে ওই সময় হবু বর সম্পর্কে বিস্তারিত জানাননি নুসরাত। তবে নুসরাতের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, হবু স্বামী রনি রিয়াদ রশিদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

Advertisement

ঠাণ্ডা মাথা নুসরাত

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম