বিমানবন্দরে আটকে দেওয়া হলো অক্ষয়ের ছেলেকে, ভাইরাল ভিডিও
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড তারকা অক্ষয় কুমারের ছেলে আরভকে মুম্বাই বিমানবন্দরে আটকে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা অক্ষয় কুমারের ছেলে শুক্রবার মুম্বাই বিমানবন্দরে প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় অক্ষয়পুত্রকে আটকান একজন সিআইএসএফ কর্মকর্তা। তার নিরাপত্তা সংক্রান্ত কিছু পরীক্ষা করে দেখা হয়। নিয়ম মেনে শান্তভাবে আরভ তার নথি পেশ করেন। পরীক্ষা নিরীক্ষার পর অনুমতি মেলে ভেতরে যাওয়ার।
তবে তারকার ছেলে হয়েও আরভের শান্ত আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
আরভ মিডিয়ার প্রচার থেকে সব সময় দূরে থাকতে পছন্দ করে। সে বর্তমানে বিদেশে পড়াশোনা করছে। অভিনয় নয়, অন্য পেশা বেছে নিতে চায় সে। আপাতত তার ইচ্ছা ফ্যাশন ডিজাইনার হওয়ার।
