Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুহিন খান ও লিজার ‘যতনে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৭:২২ পিএম

মুহিন খান ও লিজার ‘যতনে’

Advertisement

জনপ্রিয় সংগীতশিল্পী মুহিন খান ও সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ নামে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে একই মঞ্চে গান গেয়ে সংগীতের ভুবনে পথচলা শুরু করেছেন। তবে তাদের একসঙ্গে কখনো গান করতে দেখা যায়নি। 

এবারই প্রথমবার একসঙ্গে দুজন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘যতনে’। এরই মধ্যে এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। হাবিব সিরাজি বাব্বুর লেখা এ গানটির সুর করেছেন সুজন আরিফ ও সংগীতায়োজন করেছেন সীমন। 
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশিদ পলাশ। এ গান প্রসঙ্গে মুহিন খান বলেন, ‘লিজা ও আমি এবারই প্রথম একসঙ্গে গাইলাম। এটা আমাদের জন্য নতুন বছরের চমকই বলব। শ্রোতাদের জন্য তো বটেই। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ 

গানটি মুহিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে শিগ্গির প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ সেরা কণ্ঠশিল্পী হিসাবে মুহিন খান নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। শিগ্গির নতুন কয়েকটি গানে কণ্ঠ দেবেন তিনি। পাশাপাশি স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা রয়েছে।
 

Advertisement

লিজা মুহিন খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম