Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজেকে আরও অনেক দূর নিয়ে যেতে চান নুসরাত ফারিয়া

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৩:৫৭ পিএম

নিজেকে আরও অনেক দূর নিয়ে যেতে চান নুসরাত ফারিয়া

Advertisement

শোবিজ তারকারা নতুন কর্মপরিকল্পনা নিয়ে নতুন বছর শুরু করেছেন। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও নতুন বছরের অভিযান এরই মধ্যে শুরু করে দিয়েছেন। অতীতের চেয়ে নিজেকে আরও অনেক দূর নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। তার জন্য চলতি বছরটি অনেকটা স্পেশাল। কারণ, এ বছরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত কাঙ্ক্ষিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এটি। তৈরি করেছেন ভারতের শ্যাম বেনেগাল। 

এ ছাড়াও চলতি বছর বাংলাদেশ ও ভারতে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাবে। ভারতে ‘পাতালঘর’ নামে নতুন একটি সিনেমা শিগ্গির মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে এ সিনেমাটি বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে চলতি মাসেই ‘ফুটবল ৭১’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। 

এছাড়া ভারতে মুক্তির অপেক্ষায় আছে ‘ভয়’, ‘রকস্টার’ নামে দুটি সিনেমা। সিনেমা দুটিতে তার নায়ক হিসাবে আছেন অংকুশ হাজরা ও যশ। ‘আবার বিবাহ অভিযান’ নামে একটি সিনেমার সিক্যুয়ালের শুটিং শেষ করেছেন তিনি। 

নতুন বছরের ব্যস্ততা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আসলে কাজে ব্যস্ত থাকতে বেশি ভালো লাগে। গত বছর অনেক সিনেমার কাজ করেছি। যেগুলো নতুন বছর মুক্তি পাবে। আর নতুন বছরও একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকব। এ বছর দর্শক আমাকে ভিন্ন গল্প ও চরিত্রে দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ 

এদিকে চলতি বছর নুসরাত ফারিয়ার নতুন গানের ভিডিও প্রকাশ করার কথা রয়েছে। এছাড়া উপস্থাপনায়ও দেখা যেতে পারে বলে জানিয়েছেন।

Advertisement

অনেক দূর নুসরাত ফারিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম