Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হৃতিকের জন্মদিনে যা লিখলেন প্রেমিকা সাবা আজাদ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৪ পিএম

হৃতিকের জন্মদিনে যা লিখলেন প্রেমিকা সাবা আজাদ

Advertisement

৪৯ বছরে পা দিলেন বলিউড তারকা হৃতিক রোশন। মঙ্গলবার জন্মদিন উপলক্ষ্যে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। প্রেমিকা সাবা আজাদও অভিনেতাকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে হৃতিকের একটি ছবি শেয়ার করে গায়িকা সাবা লিখেছেন- ‘তুমি সব সময়ই প্রতিভাবান। বোকা এবং মটরশুটির মতো। সমস্ত ফলের মধ্যে অদ্ভুত। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ সাবার পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেতার অনুরাগীরা। 

সুজানার সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন ঋতিক। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর কয়েকজন বলিউড নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। এদের মধ্যে কঙ্গনা রানাউত ছিলেন অন্যতম; কিন্তু এ প্রসঙ্গে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি এই অভিনেতা। 

তবে সাবা আজাদের বিষয়ে কোনো কিছু গোপন রাখেননি ঋতিক। লোকচক্ষুর আড়ালে রাখেননি তিনি। ইতোমধ্যেই একত্রবাস শুরু করেছেন তারা। নতুন ফ্ল্যাটও কিনেছেন এই অভিনেতা। এখন তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলেও বলি মহলের খবর। 

ঘনিষ্ঠমহলের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবার সঙ্গে ভীষণ খুশি ঋতিক। এছাড়া এই অভিনেতার দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করে সাবাকে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে হৃতিক-সাবার হাতে। তাই বছর শেষে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে বিয়ের বিষয়ে এখনো মুখ খুলেননি ঋতিক ও সাবা। 

Advertisement

হৃতিক জন্মদিন প্রেমিকা সাবা আজাদ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম